ব্যালট নং
—
ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক
পদপ্রার্থী
মো. রমাদুজ্জামান রাতিন
ইসিই · 17
“ক্রীড়া ও সংস্কৃতির বন্ধনে অ্যালামনাইদের ঐক্য, সম্প্রীতি ও অংশগ্রহণকে আরও সমৃদ্ধ করব”
মো. রমাদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের Electronics and Communication Engineering (ECE) Discipline-এর ২০১৬–২০১৭ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন শিক্ষার্থী।
অভিজ্ঞতা ও সম্পৃক্ততা
বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে ক্রিকেটের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা আমাকে দলগত কাজ, নেতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমি ECE ক্রিকেট দলের ভাইস-ক্যাপ্টেন ও পরবর্তীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছি। আমরা আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-এ ECE দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। একই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আমি Man of the Final নির্বাচিত হই। এছাড়াও, খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য হিসেবে চারবার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এ খুলনা বিশ্ববিদ্যালয় দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় সাফল্য, যার একজন গর্বিত সিনিয়র সদস্য হতে পেরে আমি আনন্দিত। খেলাধুলার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও আমার সম্পৃক্ততা রয়েছে। আমি খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেজারার হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এই অভিজ্ঞতা আমাকে সাংগঠনিক ব্যবস্থাপনা, সমন্বয় এবং আর্থিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে।
ভাবনা ও অগ্রাধিকার
স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আমার প্রার্থিতার মূল লক্ষ্য হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করা। বিভিন্ন ব্যাচের অ্যালামনাইদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন এবং মিলনমেলার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমার পূর্ববর্তী নেতৃত্ব, ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা এই দায়িত্ব পালনে সহায়ক হবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং একটি প্রাণবন্ত অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলাকেই আমি বেশি গুরুত্ব দিতে চাই।
প্রচারণা পোস্টার
টেমপ্লেট, রং ও ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে ডাউনলোড বা শেয়ার করুন।
অনুমোদিত তথ্য
মো. রমাদুজ্জামান রাতিন · ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদকইসিই · 17
ফাইল: 1080×1350px PNG

